April 25, 2026, 8:53 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন মামলার শীর্ষ ৫ আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে নাছিমা আক্তার নামে এক নারীর ওপর হামলার ঘটনায় মামলা হলেও প্রধান আসামি হাজী মুসা মিয়াসহ পাঁচজনকে বাদ দিয়ে গত ২১ অক্টোবর চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় শনিবার নবীনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নাছিমা আক্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ আগস্ট রাতে আমাকে নৃশংসভাবে হামলা করে দুই পায়ের রগ কেটে ফেলেন মুসা মিয়া সহ তার দলবল। এ সময় মধ্যযুগীয় কায়দায় আমাকে নির্যাতন করা হয় । পরে স্থানীরা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এর মধ্যে আবারও মোছা মিয়া আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন। এ ঘটনায় মোছা মিয়াকে প্রধান আসামি করে গত ৭ সেপ্টেম্বর নবীনগর থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করি।

কিন্তু আমি হাসপাতালে শয্যাশায়ী থাকা অবস্থায় নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ও মামলার তদন্তকারী অফিসার আবু বক্কর সিদ্দিক আমাকে ও আমার সাক্ষীদেরকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ না করেই আসামিদের সৃজনকৃত এমসি ব্রাহ্মণবাড়িয়া থেকে এনে মূল আসামি হাজী মুসা মিয়া, ফায়েজ, ফরিদ মিয়া, মোঃ হোসেন খান, আনোয়ার সহ পাঁচজনকে মামলার চার্জশিট থেকে বাদ দিয়ে মনগড়া একটি প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেছেন ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাছিমা আক্তার আরো বলেন, শুধু তাই নয় আহত অবস্থায় আমার সঙ্গে থাকা মোবাইল ফোনটি নিয়ে যায় মামলার তদন্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। পরে আসামিদের সঙ্গে মিলিত হয়ে আমার ব্যক্তিগত ছবি দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। পরে ওই ছবি দিয়ে আসামিরা আমার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন। আমাকে হয়রানি করা এবং ন্যায্য বিচার থেকে বঞ্চিত করার ঘটনায় নবীনগর থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করবো।

এ ব্যাপারে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন ,মামলা করলে উনি করতে পারেন যেহেতু উনি বাদী। তবে মামলার তদন্ত কর্মকর্তা যা সত্য পেয়েছে সেই আলোকে চার্জশিট আদালতে দাখিল করেছেন। চার্জশিট যদি উনার মন মতো না হয়, তিনি আদালতে না রাজি দিতে পারবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম বলেন, মামলার তদন্ত করতে গিয়ে যাদেরকে সম্পৃক্ত পেয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page