October 2, 2026, 1:06 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজার চোরবালিতে আটকেপড়া ইসরাইলের পরাজয় সুনিশ্চিত : ইরানি আইআরজিসির শীর্ষ কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে চলমান ‘ক্ষয়জনিত যুদ্ধে’ ইহুদিবাদী ইসরাইল ‘অনিবার্য ধ্বংসের’ দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানী তেহরানে গতকাল (শনিবার) ফিলিস্তিনি জাতির সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায়  ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি নিরবচ্ছিন্ন বিমান হামলার শিকার ফিলিস্তিনি শিশুদের প্রতি সংহতি জানিয়ে শনিবার ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানী তেহরানসহ ইরানের প্রায় প্রতিটি শহর ও গ্রামের অধিবাসীরা এসব সমাবেশে অংশগ্রহণ করেন।

রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে সমবেত বিশাল জনতার উদ্দেশে জেনারেল সালামি বলেন, “ফিলিস্তিনিদের এই লড়াই, অস্তিত্বের লড়াই।…এ যুদ্ধে ইসরাইল নিশ্চিত পরাজয়ের সম্মুখীন।” তিনি আরো বলেন, “আল-আকসা তুফান অভিযান প্রমাণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরাইলকে ধ্বংসের বিপদ থেকে রক্ষা করতে পারবে না।”

সালামি বলেন, গাজাবাসী নবজাতক ও শিশুদের ওপর গণহত্যা চালিয়ে চলমান যুদ্ধে বিজয়ী হওয়ার যে ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল দিয়েছে তা তাদের জন্য ‘বিশাল অবমাননা’ বয়ে এনেছে। অবস্থা এমন অবস্থায় পৌঁছেছে যে, তেল আবিব সরকারের বিরুদ্ধে বিশাল আকারের অভিযান প্রতিহত করার সামর্থ্যও হারিয়ে ফেলেছে ইসরাইলি সেনাবাহিনী।

আইআরজিসির কমান্ডার বলেন, চলমান যুদ্ধে একথাও প্রমাণিত হয়েছে যে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরাইলকে পরাজিত করতে সক্ষম। তিনি আরো বলেন, গাজার নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করার প্রচেষ্টা রুখে দিয়ে এবং ইসরাইলের প্রতি রাজনৈতিক ও সামরিক সহযোগিতা প্রদান করে বিশ্ববাসীর সামনে নিজের নৈতিক অবক্ষয় তুলে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জেনারেল সালামি বলেন, বিশ্বের প্রতিটি স্থানে আমেরিকার প্রতি ঘৃণা ছড়িয়ে পড়েছে এবং দেশটি আগের চেয়ে আরো বেশি একঘরে হয়ে পড়েছে। মুসলিম ও অমুসলিম জাতিগুলো মার্কিন পণ্য বয়কট করে দেশটির অর্থনীতির মারাত্মক ক্ষতি করতে সক্ষম হবে বলেও  তিনি মন্তব্য করেন।

ইরানের এই শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিশাল সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন বলেন, “হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনকে ধ্বংস করা সম্ভব হবে না। ফিলিস্তিন কিংবা এর তরুণ যোদ্ধারা কোনো অবস্থায় ধ্বংস হবে না।”

জেনারেল সালামি দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার যে চোরাবালিতে আটকা পড়েছে তাতে তার ‘পরাজয় সুনিশ্চিত।’  তিনি বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল বা আমেরিকার জয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই এখন প্রস্তুত।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page