August 6, 2026, 7:29 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলি ; রোহিঙ্গা যুবক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মাঝে ফের গুলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সৈয়দ আমিন নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকের এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ আমিন (২০) ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, রোববার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’র সন্ত্রাসী গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। সেখানে সৈয়দ আমিন নামের এক সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুই সন্ত্রাসী গোষ্ঠীর মাঝে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page