October 6, 2026, 2:21 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে গণপিটুনি দিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় চোর সন্দেহে জয় ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে।

জয় পাশের শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। তবে সে নানির সঙ্গে আলাদাভাবে বসবাস করতো।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ওই গ্রামের মৃত মকবুল মাস্টারের বাড়িতে প্রবেশ করেন জয়। টের পেয়ে তার দুই ছেলে মটু ও আশরাফুল জয়কে ধাওয়া করে। ভয়ে সে বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে আশ্রয় নেয়। ঢিল ছুঁড়ে জয়কে গাছ থেকে নামিয়ে নিজেদের বাড়িতে নিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের চোর-চোর চিৎকারে গ্রামের এসে জয়কে গণপিটুনি দিয়ে হত্যা করে।

স্থানীয় আহসানুল কবির ডালিম জানান, জয়ের বাবা-মা অন্যত্র বিয়ে করে আলাদা থাকেন। নানির কাছে থেকে বড় হওয়া জয় ভবঘুরে ছিলেন। গ্রামের সবাই তাকে চিনতো এরপরও এভাবে পিটিয়ে মারা নির্মমতা ছাড়া কিছুই না।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দারের প্রস্তুতি চলছে।



Our Like Page