August 6, 2026, 7:29 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের কানছগাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। সেখানে তারা টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে বিক্ষোভ করতে থাকে। সেখানে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়৷ পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ও সড়ক থেকে রোড ডিভাইডার সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
এছাড়া হরতালে সমর্থনে সকাল ৮টার দিকে শহরের নামাজগড়ে বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব ঝটিকা মিছিল হয়েছে।
সকাল সাড়ে ৭ টার দিকে শহরের বটতলা মোড়ে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে আর পিটিআই মোড়ে সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে মিছিল হয়েছে।
বগুড়ার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, সড়কে আগুন জ্বালিয়ে কাউকে জনগণের যানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page