October 2, 2026, 6:23 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দিন : দক্ষিণ আফ্রিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্ণবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হামলার কারণে দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সরকার বিষয়ক মন্ত্রী খুম্বুদজো এনত্শাভেনি গতকাল (সোমবার) ওই আহ্বান জানানোর পর প্রিটোরিয়া থেকে নিজের রাষ্ট্রদূত এলি বেলোসেরকোভোস্তিকে তেল আবিবে ডেকে পাঠিয়েছে ইহুদিবাদী সরকার। দক্ষিণ আফ্রিকার ওই মন্ত্রী আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার আহ্বান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা ইসরাইল থেকে নিজের রাষ্ট্রদূতসহ সকল কূটনৈতিক স্টাফকে প্রত্যাহার করে নেয়। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদস্থ কর্মকর্তারা বারবার গাজায় ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করে আসছেন।

এনত্শাভেনি গতকাল প্রিটোরিয়ায় এক বক্তব্যে বলেন, “বিশ্ব গাজায় চলমান গণহত্যা চেয়ে চেয়ে দেখতে পারে না। বিশ্ব সমাজকে এই গণহত্যা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে।”

দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেন, নেদারল্যান্ডের হেগে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ তদন্ত করে দেখার জন্য গত সপ্তাহে আইসিসির কাছে একটি আবেদন জানিয়েছেন। ওই আবেদনে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ, বলিভিয়া, জিবুতি ও কমোরোসেরও স্বাক্ষর রয়েছে।

এনৎশাভেনি বলেন, “বিশ্ব সমাজের বেশিরভাগ অংশ গাজায় এসব অপরাধযজ্ঞ প্রত্যক্ষ করছে। বিশেষ করে গণহত্যার উস্কানি দিয়ে ইসরাইলি নেতাদের বক্তব্য কারো দৃষ্টি এড়ায়নি। কাজেই আমরা আশা করছি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ওইসব [ইসরাইলি] নেতার বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারি পরেয়ানা জারি হবে।”

দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেন, তার দেশের সরকার আশা করছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি আটকাদেশ জারি করবে। তবে আন্তর্জাতিক আদালত তা করতে ব্যর্থ হলে তাকে বৈশ্বিক শাসনব্যবস্থার ব্যর্থতা বলে ধরে নেবে প্রিটোরিয়া।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page