August 6, 2026, 8:32 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে মাদক মামলায় হাফিজ উল্যাহ ওরফে বাহাদুর মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, চলতি বছরের ৯ জানুয়ারি বাহাদুর ৪০ হাজার ইয়াবা বড়িসহ র‍্যাবের হাতে আটক হন। এরপর থেকেই তিনি কারাগারে।

বাহাদুর মাঝি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের পূর্ব চররমনী মোহন গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী মোহন গ্রামে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবের বাড়ি থেকে ৮৫ হাজার ২০টি ইয়াবা উদ্ধার করে। ওই সময় মনির, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ নেতা আমির হোসেনকে আটক করা হয়।

পরদিন পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত চারজনকে আসামি করে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। এ মামলায় বাহাদুর মাঝি ও আব্দুর রহমান নামে দুজন পলাতক ছিলেন।

পরে ৯ জানুয়ারি দিবাগত রাতে একই এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ বাহাদুর মাঝিকে ধরে র‍্যাব।

টেকনাফ সীমান্ত থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবাগুলো বিক্রির জন্য আনা হয়েছিল বলে জানায় র‍্যাব। এ ঘটনায় পরদিন র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা একটি মামলা করেন।

পরে মাদক মামলাটি তদন্ত করে বাহাদুর মাঝিকে অভিযুক্ত করে একই বছরের ১৫ ফ্রেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দেন সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা লিটন চন্দ্র দত্ত।

সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

প্রথম মামলায় চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মনির হোসেন সজীব, একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য (চৌকিদার) মো. ইব্রাহিম ও যুবলীগের সদস্য আমির হোসেন কারাগারে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page