August 6, 2026, 8:32 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় পুলিশ সদস্যের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুরভী খাতুন (২২) নামে এক গৃহবধুকে হত্যার মামলায় তার স্বামী বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মো. মনিরুল ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর কালীগঞ্জ গ্রামের মো. সাহেব আলীর ছেলে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াচকরনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৮ সালের ৮ নভেম্বর উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুরভী খাতুনের বিয়ে হয়। পুলিশ কনস্টেবল মনিরুলের সঙ্গে। কিন্তু মনিরুল সুরভীকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। তার সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন তিনি। এ অবস্থায় ২০২০ সালের ২৭ আগষ্ট ছুটিতে বাড়িতে আসেন তিনি। ওইদিন রাত ৮টার দিকে স্ত্রী সুরভীকে বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন দুপুরে রামকান্তপুর গ্রামে একটি ডোবার পানিতে সুরভীর লাশ উদ্ধার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page