August 12, 2026, 9:16 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এর জবাব দিতেই পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) ইরাকে দুইটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বলা হয়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে চালানো ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীর হামলার সরাসরি জবাব এটি।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বাগদাদের দক্ষিণে আল আনবার ও জুরফ আল সাকারের কাছে একটি কাতায়েব হিজবুল্লাহ অপারেশন সেন্টার এবং কাতায়েব হিজবুল্লাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নোডকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় তাদের মধ্যে এই সমঝোতা হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অধীনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

ছয় সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে তীব্র সংঘাত চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় প্রায় ২০০ ইসরায়েলি নাগরিককে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এছাড়া হামাসের হামলায় ১২০০ জন নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজারের বেশিই শিশু। গাজার চারদিকে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানকার সাধারণ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page