October 1, 2026, 10:31 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের মামলায় ইমরান খানের জামিনের আবেদন গ্রহণ করেছেন আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সুপ্রিম কোর্ট আটক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের আবেদন গ্রহণ করেছে বলে তার আইনজীবী বলেছেন। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে অন্য একটি আদালত তার বিচারকে অবৈধ ঘোষণা করার একদিন পর বুধবার আবেদন গ্রহণ করা হয়।

সাবেক ক্রিকেট তারকা জেল থেকে মুক্তি পাওয়ার আশায় বিভিন্ন আইনি লড়াই লড়ছেন এবং ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের প্রচারে তার দলের নেতৃত্ব দিচ্ছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার জন্য ৭১ বছর বয়সী ইমরান খানকে ৫ আগস্ট তিন বছরের জেল দেওয়া হয়েছিল। তার আইনজীবী বলেছেন, সুপ্রিম কোর্ট জামিনের জন্য বিড গ্রহণ করেছে।

আইনজীবী নাঈম পাঞ্জুথা টুইটারে বলেছেন, ‘উভয় পক্ষের যুক্তির পর পরবর্তী শুনানিতে একটি সিদ্ধান্ত আসবে।’

শুনানির জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আবেদনের বিষয়ে সরকারের কাছ থেকে ইনপুট চাইবে।

পার্লামেন্টে অনাস্থা ভোটে হারার পর ২০২২ সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের কারণে তিনি ক্ষমতা হারিয়েছেন বলেও বিস্ফোরক দাবি করেছিলেন ইমরান খান।

যদিও দোষী সাব্যস্ত হওয়ার কারণে ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান খান। তাকে সাজামুক্ত হতে হবে। তবে তার দল নওয়াজ শরিফের দলের বিরুদ্ধে মুখোমুখি হবে।

কিন্তু সংবিধানে যাই লেখা থাকুক। পাকিস্তানে দণ্ডপ্রাপ্ত নেতাদের বার বার ক্ষমতায় ফিরে আসার দীর্ঘ ইতিহাস রয়েছে। এছাড়া, জন্মলগ্ন থেকেই দেশটির প্রভাবশালী সেনাবাহিনী সেখানে রাজনীতিতে বড় খেলোয়াড়। ১৯৯৯ সালের অভ্যুত্থানে প্রথম ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ পরে আবার ক্ষমতায় আসেন এবং ২০১৭ সালে আদালতের রায়ে ফের ক্ষমতাচ্যুত হন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page