May 6, 2026, 6:00 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

হামাস-ইসরাইল বন্দী বিনিময় চুক্তিকে সাধুবাদ জানালো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে রাশিয়া। এই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশেষ ভূমিকা রাখায় দেশটিকে সাধুবাদ জানিয়েছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (বুধবার) রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়া পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এই প্রশংসা করেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি এমন একটি বিষয় যার জন্য সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া আহ্বান জানিয়ে আসছিল। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে কাতার বাস্তব ভূমিকা পালন করেছে বলে জাখারোভা উল্লেখ করেন। এই চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।

এদিকে, চুক্তির পর কাতারের প্রধান আলোচক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ আল-খোলাইফি যুদ্ধবিরতির এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page