August 12, 2026, 9:18 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হামাসের আল আকসা তুফানে ইহুদিবাদীরা নকআউট হয়ে গেছে ; ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যে আল-আকসা তুফান পরিচালনা করেছে তাতে ইহুদিবাদীরা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে।

আজ (বুধবার) রাজধানীর তেহরানে ইরানের একদল অ্যাথলেট, ক্রীড়া ব্যক্তিত্ব ও পদক বিজয়ী খেলোয়াড়কে দেয়া সাক্ষাৎ অনুষ্ঠানে একথা বলেন সর্বোচ্চ নেতা।

এসব খেলোয়াড় চীনে সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, “যদি আমি আপনাদেরকে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে বিশ্লেষণ করে বলি তবে বলতে হবে যে, আল-আকসা তুফানে ইহুদিবাদী গোষ্ঠী একেবারে বিপর্যস্ত হয়ে গেছে।”

তিনি বলেন, হামাস কোনো সরকার কিংবা রাষ্ট্রীয় শক্তি নয়, একটি সংগঠন মাত্র এবং তাদের হাতে সব ধরনের সুবিধা নেই। তারপরেও তাদের হাতে ইসরাইল নাস্তানাবুদ হয়ে গেছে।

তিনি বলেন, “আল-আকসা তুফানে ইহুদিবাদী ইসরাইল প্রযুক্তিগত পতনের শিকার হয়েছে।”

হাংজু গেমসে যেসব অ্যাথলেট ইসরাইলি খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন তাদের ব্যাপক প্রশংসা করেন সর্বোচ্চ নেতা।

তিনি বলেন, গাজায় ইসরাইলের গণহত্যার পরিপ্রেক্ষিতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রকাশ হয়ে পড়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page