October 6, 2026, 3:08 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

যশোরের কেশবপুরে স্বামীর সঙ্গে দ্বন্দ ; যমজ সন্তানদের ডোবায় ফেলে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ১২ দিনের যমজ দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) যশোরের কেশবপুরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে শিশু দুটির মরদেহ উদ্ধারের পর সুলতানা ইয়াসমিন নামে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ এপ্রিল সুলতানা ইয়াসমিনের সঙ্গে আবু বক্করের বিয়ে হয়। এরপর সুলতানা বুঝতে পারেন তার স্বামীর অন্য নারীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। গত ১০ নভেম্বর রাতে শহরের একটি ক্লিনিকে যমজ সন্তানের জন্ম দেন সুলতানা। স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে গতকাল গভীর রাতে একে একে দুই সন্তানকে ডোবায় ফেলে হত্যা করেন। পরে ঘরে ফিরে বাচ্চাদের পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আজ ওই পরিবারের সদস্যদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন সুলতানা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে নিজ সন্তানদের ডোবায় নিক্ষেপ করে হত্যার বিষয়টি স্বীকার করেছেন সুলতানা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।



Our Like Page