October 13, 2026, 3:52 pm
শিরোনামঃ
দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র করতে চায় ইন্দোনেশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ৫০০ মেগাওয়াট সম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় ইন্দোনেশিয়া। তবে প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

বুধবার (২২ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতু সুবুল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে। গ্যাস খাতে উন্নয়নে আমরা একযোগে কাজ করতে পারি। বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরে রাষ্ট্রদূত বাংলাদেশে সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট হলেও পর্যায়ক্রমে তা ৫০০ মেগাওয়াট পর্যন্ত করা যেতে পারে বলে জানান।

এ সময় সঞ্চালন, সাব-স্টেশন, অফশোর উইন্ড, অনশোর উইন্ড, স্টোরেজ সিস্টেম ইত্যাদি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পারতামিনার হেড অব প্রজেক্ট ডেভেলপমেন্ট জুহান কে. নভরিয়ান উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page