April 23, 2026, 4:47 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান

এম কবীর, ঝিনাইদহ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের জন্য বুধবার ঝিনাইদহে আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ)। ঝিনাইদহ জেলা সিনিয়র নির্বাচন অফিসার রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) বিকাল সাড়ে ৪ টায় ঝিনাইদহে পৌঁছান। ঝিনাইদহ সার্কিট হাউজে তিনি রাত্রি যাপন করবেন। পরদিন ২৩ নভেম্বর সকালে সাড়ে ১০ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের দপ্তরে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এ সময় সংবাদ প্রচারের জন্য ফুটেজ ধারণ করা যাবে। পরে দুপুর সাড়ে ১২টায়  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) দ্বিতীয়বার সাংবাদিকদের সাথে ব্রীফ করবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page