August 12, 2026, 10:53 am
শিরোনামঃ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন জেলেনস্ক মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল : আইআরজিসি মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে সেনাবাহিনীর ২ ক্যাপ্টেনসহ ৪ জন নিহত ; গেরিলা নিহত

ক্যাপ্টেন শুভম গুপ্ত ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল                                                    

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে সেনাবাহিনীর দুই ক্যাপ্টেনসহ চার জওয়ান নিহত হয়েছেন।

২/৩ জন গেরিলা লুকিয়ে আছে গোপন সূত্রে এমন খবর পেয়ে গত (রোববার) রাজৌরির ধর্মশালের বাজিমল জঙ্গলে সেনা অভিযান অভিযান শুরু হয়েছিল। ঘন জঙ্গলে তল্লাশি চলাকালীন গতকাল (বুধবার) শুরু হয় সংঘর্ষ। উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি বিনিময় চলাকালে দুই ক্যাপ্টেনসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ৯ প্যারা স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন শুভম গুপ্ত, ৬৩ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল। নিহত অপর দুই সেনার নাম এখনও প্রকাশ করা হয়নি।

১৬ কোর কমান্ডার এবং রাষ্ট্রীয় রাইফেলসের রোমিও ফোর্স কমান্ডার সূত্রে খবর, পাল্টা গুলিতে এক গেরিলা নিহত হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, নিরাপত্তা বাহিনীর বেড়াজালে কমপক্ষে দুই জঙ্গি আটকা পড়েছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর এক সংঘর্ষে নিহত হয়েছিলেন, সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজর এবং জম্মু-কাশ্মীর পুলিশের একজন ডিএসপি।  সে সময়ে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন, কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনক এবং জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট। সেই ঘটনার দুই মাসের মাথায় ফের বড়সড় ক্ষতি হল বাহিনীর।  চলতি বছরে জম্মুর তিনটি জেলায় ১৩ জন নিরাপত্তা কর্মী এবং ২৫ গেরিলাসহ পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে।

গত ১৭ নভেম্বর, রাজৌরি এবং কুলগামে দুটি পৃথক সংঘর্ষে ছয় গেরিলা নিহত হয়েছিল। কুলগামে প্রথম সংঘর্ষ শুরু হয় ১৬ নভেম্বর, ১৭ নভেম্বর পর্যন্ত তা চলেছিল। এতে পাঁচ গেরিলা নিহত হয়। দ্বিতীয় সংঘর্ষটি হয়েছিল রাজৌরিতে, যেখানে এক গেরিলার মৃত্যু হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page