October 1, 2026, 9:43 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে নির্বাচনে হস্তক্ষেপ হলে ফলাফল মানব না : বিলাওয়াল ভুট্টো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ হলে এবং সুষ্ঠু ও স্বচ্ছ না হলে সেই নির্বাচন বয়কট এবং ফলাফল না মানার হুমকি দিয়েছেন দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ।

সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় পিপিপির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় বিলাওয়াল বলেন, ‘আমার কাছে খবর এসেছে যে, পাকিস্তানের একটি জনপ্রিয় দল নির্বাচন সামনে রেখে প্রশাসনের সঙ্গে গোপনে সমঝোতা করতে চাইছে। যদি তেমন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফল আগেই নির্ধারিত হয়ে যাবে। পাকিস্তানের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। নির্বাচন যদি স্বচ্ছ ও সুষ্ঠু না হয়, সেক্ষেত্রে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে।’

নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি পিপিপি চেয়ারম্যান। ‘জনপ্রিয় দল’ বলতে যে তিনি পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএলএনকে বুঝিয়েছেন, তা স্পষ্ট।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page