May 6, 2026, 4:31 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারেনি : ইরানের প্রেসিডেন্ট রায়িসি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে পারেনি।

ফিলিস্তিন, লেবানন, ইরাক এবং ইয়েমেনের কয়েকটি টেলিভিশন ও পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (বুধবার) একথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল না গাজা দখল করতে পেরেছে, না সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে সমর্থ হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদীবাদী ইসরাইল যা করেছে তাতে পরিষ্কার দেখা যায় যে, ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে তারা আরো বেপরোয়াভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে।

ইব্রাহিম রায়িসি বলেন, ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার এবং ইহুদিবাদীদের অব্যাহত নিপীড়ন ও হত্যাযজ্ঞের কারণেই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই অভিযান চালাতে বাধ্য হয়েছে। যে জাতির ঘরবাড়ি প্রতিমুহূর্তে ধ্বংস করে দেয়া হয়, যাদের ফসলের ক্ষেত বিনষ্ট করা হয়, যাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনকে বন্দী করা হয় এবং যে জাতিকে প্রতিমুহূর্তে হত্যাকাণ্ডের মুখে রাখা হয় তাদের জন্য এমন আত্মরক্ষার অধিকার সম্পূর্ণভাবে বৈধ।

ইহুদিবাদী ইসরাইল গত দেড় মাসের বর্বরতার মধ্য দিয়ে যে নারী ও শিশু হত্যা করেছে তা বিজয়ের কোনো ইঙ্গিত বহন করে না বলেও উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট।

ইসরাইলের চলমান আগ্রাসনে এ পর্যন্ত সাড়ে ১৪ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page