November 29, 2026, 9:03 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন ; স্ত্রীসহ পাষণ্ড পুত্র গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে ছেলের কুড়ালের আঘাতে বাবা আব্দুল আলিম (৪২) নিহত হয়েছেন। এ খুনের ঘটনায় পাষণ্ড ছেলে রেজভি ও তার স্ত্রী জান্নাতী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

তিনি জানান, আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি জমির ভাগ নিয়ে প্রায় বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। এর জেরে সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এ সময় দ্বিতীয় স্ত্রী তার স্বামী আব্দুল আলিমকে বাঁচাতে আসলে তাকেও আঘাত করেন রেজভি।

এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলিমা। পরে তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে রেজভী পালিয়ে যান।

তাদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই চিকিৎসকরা দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম বুধবার সকালে মারা যান। আর তার স্ত্রী তাসলিমা বেগম গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, খুনের ঘটনায় বিকালে নিহতের বড় ভাই বাদী হয়ে ছেলে ও ছেলের স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করলে বুধবার সন্ধ্যায় পাঁচবিবির শেকটা গ্রাম থেকে ছেলে রেজভি ও তার স্ত্রী জান্নাতী বেগমকে গ্রেফতার করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page