October 2, 2026, 11:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

৮ নৌসেনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আপিল গ্রহণ করল কাতারের আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মাসে ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আপিল আবেদন গ্রহণ করেছে কাতারের একটি আদালত।

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আপিল খতিয়ে দেখে শুনানির তারিখ নির্ধারণ করবে কাতারের আদালত।

প্রসংগত, গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের গোয়েন্দা সংস্থা ২০২২ সালের আগস্টে আটজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু কাতারি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রকাশ করেনি। তাদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয় এবং গত মাসে কাতারের আদালত অব ফার্স্ট ইনস্ট্যান্স তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।

গ্রেফতারকৃত ভারতীয় নৌবাহিনীর কর্মীরা হলেন- কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্ত, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট এবং নাবিক রাগেশ গোপাকুমার।

তারা সবাই ভারতীয় নৌবাহিনীতে ২০ বছরের অধিক সময় প্রশিক্ষকসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। ভারতীয় নৌবাহিনী থেকে অবসরের কাতারের বেসরকারি প্রতিষ্ঠান ‘দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস’–এ কর্মরত ছিলেন। ওই সংস্থা কাতারের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণসহ অন্যান্য কাজে যুক্ত ছিল। তবে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন বলে অভিযোগ ওঠার পর তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, মৃত্যুদণ্ডের খবর আসার সঙ্গে সঙ্গেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, তারা পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে। ওই কর্মীদের পরিবার ও আইনজ্ঞদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। সব ধরনের আইনি পথ খোলা আছে। সরকার সব ধরনের সহায়তা করবে।

বিবৃতিতে বলা হয়েছে, কাতার সরকারের সঙ্গে ভারত নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে নিরন্তর আলোচনা চলছে। বিষয়টির গুরুত্ব ও গোপনীয়তার দরুন এ মুহূর্তে ভারত কোনো মন্তব্য করছে না বলে জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page