October 13, 2026, 5:26 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নাটোরের ৩ পাখি শিকারিকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে ৩ পেশাদার শিকারিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা হুলহুলিয়া ও সারদানগর ডুবন্ত সড়কের বড়িতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করা হয়।

এ সময় উদ্ধারকৃত ১৫টি বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ফাঁসি ফাঁদ জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

এর আগে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি হাসান ইমামের নেতৃত্বে ১৫ সদস্যের দুটি টিম সারদানগর, হুলহুলিয়া ও মুষ্ঠিগড় বিলে অভিযান পরিচালনা করে। সংগঠনের সদস্যরা প্রায় চার কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে সাত পাখি শিকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

এদের মধ্যে মুষ্ঠিগড় গ্রামের পেশাদার পাখি শিকারি আব্দুর রাজ্জাক (৬৫) এবং হুলহুলিয়া গ্রামের লুৎফর রহমান লতু (৫৪) ও মজু সরদার (৭৫) এই তিনজনকে ছয় হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও একই গ্রামের পাখি শিকারি সজিব ও তুহিন এবং দুই কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষভাগে এবং শীতের শুরুতে অল্প পানিতে মাছের সঙ্গে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে চলনবিল। আর সেই সঙ্গে এক শ্রেণির পাখি শিকারিদের তৎপরতা দেখা যায়। বিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে তারা রাতদিন বিলের দুর্গম এলাকায় ছুটে চলেছেন।

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page