October 1, 2026, 7:12 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় আটকে পড়া ১০৩ রুশ নাগরিকদের ফিরিয়ে নিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে আটকা পড়া আরো ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় আটকে পড়া রাশিয়ার নাগরিকদের উদ্ধারের জন্য গত দুই সপ্তাহ ধরে চেষ্টা প্রচেষ্টা চালানো হয় এবং যুদ্ধবিরতির আগের দিন ২৪ ঘন্টায় ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করা হয়। গাজা থেকে উদ্ধার করে এসব ব্যক্তিকে মিশরে নেয়া হয় এবং সেখান থেকে রাশিয়ার একটি চার্টার্ড বিমানে করে তাদেরকে রাজধানী মস্কোয় নেয়া হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল দেড় মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ বর্বরতা চালিয়েছে যাতে ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সময় গাজা উপত্যকা থেকে উদ্ধারের জন্য রাশিয়ার কাছে ৯০০ ব্যক্তি আবেদন জানায় যার মধ্যে ৬৩৯ জন রুশ নাগরিক রয়েছেন। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে গত দুই সপ্তাহের চেষ্টা প্রচেষ্টায় ৭৫০ জন রুশ নাগরিককে উদ্ধার করা হয় যার মধ্যে ৩০০’র বেশি শিশু রয়েছে।

গতকাল (শুক্রবার) সকাল থেকে ইসরাইল ও গাজার মধ্যে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ সময় ইসরাইল ও হামাস কিছু বন্দী বিনিময় করেছে। বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে- হামাস মুক্তি দিয়েছে ২৪ জনকে যার মধ্যে ১৩ জন ইসরাইলি এবং ইসরাইল মুক্তি দিয়েছে ৩৯ জন ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতির এই সুযোগে গাজায় খাদ্য, জ্বালানি এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page