November 28, 2026, 9:21 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ওমান সাগরে দুটি যৌথ নৌ মহড়া চালাবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, শিগগিরি কয়েকটি দেশের নৌ সেনাদের সঙ্গে ইরান অন্তত দুটি যৌথ মহড়া চালানোর পরিকল্পনা করেছে। আগামী কয়েক মাসের মধ্যে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে।

গতকাল (শুক্রবার) অ্যাডমিরাল শাহরাম ইরানি রাজধানী তেহরানে  সাংবাদিকদের বলেন, প্রথম মহড়ায় ওমানের সাথে ইরানের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া চালাবে। এ সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার অনুশীলন করা হবে। ইরানি নৌবাহিনীর প্রধান বলেন, আরো কয়েকটি দেশকে এই মহড়ায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, এই মহড়ার পরে আরেকটি মহড়া অনুষ্ঠিত হবে যার নাম হবে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’। তিনি বলেন, ২০২৩ সালের ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ মহড়ায় চীন ও রাশিয়া অংশ নিলেও এবার আরো বেশি দেশ অংশ নেবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page