October 1, 2026, 7:10 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বন্দিদের সুস্থ সবল ও সুন্দর পোশাকে বিদায় জানিয়েছেন হামাসের নারী যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছ থেকে গতকাল মুক্তি পেয়েছে ১৩ ইসরাইলি বন্দি। মুক্তিপ্রাপ্ত বন্দিরা গণমাধ্যমের সামনে কথা বলতে দেয়া হবে না- এই সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিল তেল আবিব। কারণ, তাতে আগের বন্দিদের মতো এরাও হামাসের প্রশংসা করতে পারে।

কিন্তু এবার মুক্তি পাওয়ার পর মুক্তিপ্রাপ্ত বন্দিদের ছবিও প্রকাশ করতে চাচ্ছে না ইহুদিবাদী ইসরাইল। কারণ, সুস্থ সবল ও সুন্দর পোশাকে মুক্তিপ্রাপ্তদের দেখা গেলে তারা এতদিন যে অপপ্রচার চালিয়েছে তা ব্যর্থ হবে। তারা ৫০ মুক্তিপ্রাপ্ত পণবন্দির জন্য ৬টি হাসপাতাল প্রস্তুত রাখার কথা ঘোষণা করেছে আগেভাগেই।

মুক্তি পাওয়ার পর ইসরাইলি সরকার ছবি প্রকাশ না করলেও বলেছে, মুক্তিপ্রাপ্তরা সুস্থ আছে। এমনকি ক্যান্সার আক্রান্ত এক রোগী যার কিনা প্রতিমুহূর্তে ডাক্তারের তত্ত্বাবধানে প্রচুর ওষুধ সেবন করতে হয় তার শরীরও ভালো আছে।

বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাসের নারী যোদ্ধারা গতকাল তাদেরকে রেডক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছেন। এ সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিও দেখা গেছে হামাসের নারী যোদ্ধারা বন্দিদের প্রতি অত্যন্ত আন্তরিক আচরণ করছেন। এসময় বন্দিরাও হাত নেড়ে বিদায় নেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page