October 6, 2026, 4:37 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা ক্যাম্পে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আতাউল্লাহ (৫০) নামে এক হেড মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সকালে উখিয়া বালুখালী ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ১৯নং ক্যাম্পের এ-বক্লের হেড মাঝির দায়িত্বে ছিলেন। হত্যার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মোহাম্মদ হোসেন।

তিনি জানান, উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় ১৯ নম্বার ক্যাম্পে ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় ঘরে ফেরার পথে এক দুষ্কৃতকারীরা আতাউল্লাহকে কুপিয়ে চলে যায়। এতে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে  উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

উখিয়া ক্যাম্পের মোহাম্মদ আলম জানান, আতাউল্লাহ মাঝি ক্যাম্পে ‘আরসা’র বিরুদ্ধে স্বোচ্ছার ছিলেন। তাদের অপকর্মের তথ্য আইনশৃঙ্খলাবাহিনীকে দিয়ে সহযোগিতা করতেন। হয়তো সে কারণে তাকে আরসার লোকজন হত্যা করেছে। ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গারা আতঙ্কে রয়েছে।



Our Like Page