October 6, 2026, 5:21 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশীকে বেনাপোলে হস্তান্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়াদের মধ্যে ৪০জন নারী ও ২ শিশু ও রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পাচারের শিকার নারীরা জানান, ভালো কাজের প্রলোভনে দালানের খপ্পরে পড়ে সীমান্ত পথে তারা ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়।
সেখানে পাচার হওয়া ৪২ বাংলাদেশী বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত- বাংলাদেশ দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।
জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস্ এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।



Our Like Page