October 1, 2026, 2:43 pm
শিরোনামঃ
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মস্কোর প্রধান বিমানবন্দরগুলোসহ কয়েকটি অঞ্চলে ইউক্রেনের গণ-ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী দেশের কয়েকটি অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে চালানো গণ-ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী অন্তত ২৪টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এই তথ্য দিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এইসব হামলার চেষ্টা চালানো হয়। কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলাগুলো প্রতিহত করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী আজভ সাগরের উপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সেগুলো ভূপাতিত করে রাশিয়ার সেনারা।

এদিকে, রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর কয়েকটি অঞ্চলে বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের পক্ষ থেকে মস্কোর উপরেও গণভাবে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোন হামলার পর মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে বিমান চলাচল বিঘ্নিত হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page