August 12, 2026, 3:44 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

প্রতি ১০ জন জিম্মির মুক্তিতে যুদ্ধবিরতি ১ দিন করে বাড়াতে রাজি নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান ৪ দিনের যুদ্ধবিরতি চলছে, তার মেয়াদ আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে কারো সঙ্গে টেলিফোনে কথা বলতে দেখা গেছে নেতানিয়াহুকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা সিএনএনকে জানান, প্রেসিডেন্ট বাইডেনকে নেতানিয়াহু বলেছেন যে, প্রতি ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ এক দিন করে বাড়াতে রাজি আছে ইসরায়েল।

নেতানিয়াহু আরও বলেছেন, সব জিম্মির হস্তান্তর শেষ হলে গাজায় ফের অভিযান শুরু করবে ইসরায়েলি বিমানবাহিনী।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনী।

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

ইসরায়েলি ভূখণ্ডে হামলার চালানোর দিন এলোপাতাড়ি গুলি ছুড়ে শত শত সামরিক-বেসামরিক মানুষকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে গিয়েছিলেন হামাসের যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।

প্রসঙ্গত, দেড় মাস ব্যাপক যুদ্ধ চলার পর গত শুক্রবার থেকে মানবিক যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজা উপত্যকায়। নভেম্বরের মাঝামাঝি সময়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পাঠানো এক প্রস্তাবের ভিত্তিতে শুরু হয়েছে এ বিরতি।

নিজেদের প্রস্তাবে হামাস বলেছিল, ইসরায়েল যদি গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে, রাফাহ ক্রসিংয়ে অপেক্ষারত ত্রাণ, জ্বালানি ও মানবিক সহায়তা পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দেয় এবং ইসরায়েলি কারাগারগুলো থেকে অন্তত ১৫০ জন জিম্মিকে মুক্তি দেয়, তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে থেকে ৫০ জনকে ছেড়ে দেবে হামাস।

হামাসের প্রস্তাব প্রথমে আমলে নিতে না চাইলেও পরে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জিম্মিদের পরিবারের সদস্যদের চাপে সেটি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েলের মন্ত্রিসভা।

আজ সোমবার চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন চলছে। গত তিন দিনে মোট ৩৯ জন জিম্মিকে মুক্কি দিয়েছে হামাস। সূত্র : আনাদোলু এজেন্সি, সিএএন

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page