October 2, 2026, 3:52 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৮ জন আরোহী নিয়ে জাপানের একটি দ্বীপে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে সিভি-২২ অস্প্রে নামের একটি মার্কিন সামরিক বিমান উড্ডয়নের পর ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সামরিক বিমানের ধ্বংসাবশেষ সম্ভবত ইয়াকুশিমা দ্বীপে পাওয়া গেছে।

জাপানের প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সামরিক বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ধারণা করা হচ্ছে, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাডেনা বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল সামরিক বিমানটি।

এর আগে গত আগস্টে আরও একটি অস্প্রে সামরিক বিমান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি রুটিনমাফিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হলে তিন মার্কিন কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৩ জন আরোহী ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page