June 15, 2026, 6:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় নিহত ১১ ; আহত ৭৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ইম্পালা প্লাটিনাম কোম্পানির একটি প্লাটিনাম খনিতে লিফ্ট ছিঁড়ে অন্তত ১১ শ্রমিক নিহত এবং আরো ৭৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।

খনি কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের খনির ভেতর থেকে উপরে তোলা এবং নিচে নামানোর কাছে ব্যবহৃত একটি লিফ্টের তারে কোনো একটি সমস্যার কারণে হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

একে কোম্পানিটির ইতিহাসের ‘সবচেয়ে কালো দিন’ বলে বর্ণনা করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। মঙ্গলবার এক বিবৃতিতে ইমপালা প্ল্যাটিনামের (ইমপ্ল্যাটস) সিইও নিকো মুলার বলেন, আমাদের হৃদয় এই বিধ্বংসী দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ব্যথা করছে। আমরা আমাদের সহকর্মীদের হারিয়ে গভীরভাবে মর্মাহত। আমরা দুঃখিত তাদের পরিবারের প্রতি। কর্তৃপক্ষ সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্লাটিনাম, সোনা এবং অন্যান্য খনিজ দ্রব্য উৎপাদনকারী বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি দক্ষিণ আফ্রিকা। সেখানে বিশ্বের সচেয়ে গভীর খনিগুলোর কয়েকটি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ২০২২ সালে খনি দুর্ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়। তার আগের বছর মারা যায় ৭৪ জন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page