October 1, 2026, 12:51 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

রুশ যুদ্ধবিমান সুখোই-৩৫ পেতে যাচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান সরবরাহ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে এ গত মার্চে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে যুদ্ধবিমান কেনার চুক্তির তথ্য জানিয়েছিল।

সুখোই বা সু-৩৫ যুদ্ধবিমান ছাড়াও এই চুক্তির আওতায় মিল-২৮ হেলিকপ্টার ও ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানও নিজ বহরে যুক্ত করবে ইরান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে তেহরান ও মস্কোর মধ্যে যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে ওঠেছে এই চুক্তির মধ্যে দিয়ে তা পরবর্তী ধপে উন্নিত হবে বলে আশা করছে দেশটি। খবর রয়টার্স।

এর আগেও একাধিকবার রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার ইচ্ছার কথা প্রকাশ করেছিল ইরান। কিন্তু ইউক্রেন যুদ্ধের পরিপ্রক্ষিতে সুখোই-৩৫ যুদ্ধবিমান ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ সিস্টেম সরবরাহ করতে রাশিয়া এই মুহূর্তে সক্ষম নয় বলে জানিয়েছিল।

ইরানি সংবাদমাধ্যম তাসনিমের যে প্রতিবেদনে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী বরাতে এই চুক্তির কথা প্রকাশ করা হয়েছে তাতে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তিসংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ইরানের বিমানবাহিনীতে মাত্র কয়েক ডজন যুদ্ধবিমান আছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান এবং ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা কিছু পুরনো যুদ্ধবিমান রয়েছে।

২০১৮ সালে ইরান জানিয়েছিল, তারা নিজেদের বিমানবাহিনীতে ব্যবহারের জন্য স্থানীয়ভাবে তৈরি কাউসার নামের যুদ্ধবিমানের উৎপাদন শুরু করেছে। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধবিমানটি এফ-৫ যুদ্ধবিমানের হুবহু নকল, যা ষাটের দশকে প্রথম যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page