August 12, 2026, 5:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত যশোরের হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত যশোর-চৌগাছা সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক মাগুরা সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ সহকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধ বিরতি প্রশ্নে কাতারে সিআইএ-মোসাদের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় হামাস-ইসরাইলের মধ্যকার যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানো নিয়ে সিআইএ, মোসাদ ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। মঙ্গলবার কাতারের দোহায় বৈঠক হয় বলে সংবাদ প্রকাশ করে রয়টার্স।

বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে বর্ধিত যুদ্ধবিরতির অগ্রগতি এবং ভবিষ্যৎ চুক্তির ব্যাপারে আলোচনা করা হয়।

সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস এবং মোসাদের প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানির বৈঠকে মিসরের কর্মকর্তারাও অংশ নেয়।

সূত্র বলছে, নারী ও শিশু জিম্মিদের পাশাপাশি হামাস যেন পুরুষ এবং সামরিক সদস্যদেরও মুক্তি দেয়, তা নিশ্চিত করাসহ নতুন ধাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। হাতে গোনা কয়েক দিনের যুদ্ধবিরতি না হয়ে টেকসই যুদ্ধবিরতির ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে বৈঠকের ফলাফল কী, তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

সম্প্রতি কাতার, মিসর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। প্রাথমিকভাবে ২৪ নভেম্বর থেকে শুরু হয় চার দিনের যুদ্ধবিরতি, যা গত সোমবার শেষ হওয়ার কথা ছিল। চার দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে সোমবার মধ্যস্থতাকারী কাতার ঘোষণা করে, যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন (মঙ্গল ও বুধবার) বাড়ানো হচ্ছে। সে অনুযায়ী আজ বুধবার বর্ধিত মেয়াদ শেষ হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতসংক্রান্ত একটি বৈঠকে অংশ নিতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস দোহায় গেছেন। তবে ওই কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত জানাননি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page