April 25, 2026, 2:26 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টার দিকে উখিয়া ক্যাম্প-৪-এর ই/৪ ব্লকে ভিকটিমের নিজের ঘরে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।

নিহত যুবক সৈয়দ আলমের (২৪) পরিচয়- উখিয়ার ক্যাম্প- ৪ ব্লক-ই/৪, মো. মুছার ছেলে।

ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্প-৪ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৈয়দ আলম নামে এক যুবককে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তার ঘরে ঢুকে ১০-১৫ জনের অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভিকটিমকে ক্যাম্প-৩-এ অবস্থিত আইএমও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

তিনি আরও জানান, এ খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page