October 2, 2026, 4:57 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রুশ নারীদের ৮-এর অধিক সন্তান জন্মদানের আহ্বান জানালেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নারীদের প্রতি ৮ বা তার অধিক সন্তান জন্মদানের আহ্বান জানিয়েছেন। বড় পরিবার আদর্শ পরিবার নীতিকে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কোতে ওয়ার্ল্ড রুশ পিপলস কাউন্সিলের ভাষণে একথা বলেন পুতিন।

দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে রাশিয়ার জন্মহার হ্রাস পাচ্ছে এবং গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি ৩ লাখের বেশি মানুষ হতাহতের শিকার হয়েছেন।

পুতিন বলেন, আগামী দশকে আমাদের লক্ষ্য হবে রাশিয়ার জনসংখ্যা বাড়ানো। আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে শক্তিশালী বহু-প্রজন্মের পরিবারের ঐতিহ্য রক্ষা করেছে৷ আসুন আমরা স্মরণ করি, আমাদের দাদা-দাদিদের আমলে অনেকেরই সাত, আট বা তারও বেশি সন্তান ছিল।

তিনি আরও বলেন, ‘আসুন আমরা এই চমৎকার ঐতিহ্যগুলো রক্ষা করি এবং পুনরুজ্জীবিত করি। বড় পরিবারগুলোকে অবশ্যই আদর্শ হয়ে উঠতে হবে। এটি রাশিয়ানদের জন্য জীবনযাত্রার একটি ধারা। পরিবার কেবল রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি একটি আধ্যাত্মিক ঘটনা, নৈতিকতার উত্স।’

পুরো ভাষণটি রাশিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এই সম্মেলনের আয়োজন করেছিলেন এবং রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page