October 9, 2026, 12:14 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় যাত্রীসহ মাঝপথে ট্রেন ফেলে চলে গেলেন চালকেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় প্রায় আড়াই হাজার যাত্রী ফেলে চলে গিয়েছিলেন ভারতের দুটি ট্রেনের চালক। গেল বুধবার এই ঘটনা ঘটে দেশটির উত্তর প্রদেশ রাজ্যে। দুটি ট্রেনের একটির চালকের দাবি, তাঁর ডিউটি টাইম শেষ তাই তিনি আর ট্রেন চালাবেন না। অপর ট্রেনের চালকের দাবি তিনি অসুস্থ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চালকেরা ট্রেন চালাতে অস্বীকৃতি জানালে দুটি ট্রেনই আটকা পড়ে উত্তর প্রদেশে বড়বাঁকি জেলার বুঢ়ওয়াল জংশনে। ট্রেন দুটি হলো- সহরস-নয়া দিল্লি ছাঁট পূজা স্পেশাল ট্রেন ও বারুয়ানি-লক্ষ্ণৌ এক্সপ্রেস। কয়েক ঘণ্টা পর অবশ্য অন্য জংশন থেকে চালক আনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভারতের নর্থ-ইস্টার্ন রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, সহরস-নয়া দিল্লি ছাঁট পূজা স্পেশাল ট্রেনটির বিহার রাজ্যের সহরস স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল ২৭ নভেম্বর রাত ৭টা ১৫ মিনিটে। কিন্তু বুঢ়ওয়াল জংশনে দেরির কারণে ট্রেনটি প্রায় একদিন পর ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ছেড়ে যায়। ট্রেনটি প্রায় ১৯ ঘণ্টা দেরিতে উত্তর প্রদেশের গোরখপুর স্টেশনে পৌঁছে।

অপর ট্রেনটি অর্থাৎ বারুয়ানি-লক্ষ্ণৌ এক্সপ্রেসেরও বুঢ়ওয়াল জংশনে বিরতি দেওয়ার কথা না থাকলেও সেটি সেখানে থেমে পড়ে। এই ট্রেনটিও প্রায় সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ে এবং সেখানে গিয়ে যাত্রীরা দেখতে পান ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা ট্রেন ছেড়ে চলে যাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page