February 13, 2026, 4:38 pm
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে শায়েস্তা করতে সবকিছু করবে তুরস্ক : এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবে তার দেশ। রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ূ কপ-২৮ শীর্ষ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই গণহত্যার জন্য (ইসরাইলকে) শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করব। এটি শুধু (ইসরাইলের প্রধানমন্ত্রীর) ওপর নয়, নেতানিয়াহুর সরকারের পাশাপাশি সেই দেশগুলির ওপরও দায় বর্তাবে যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে তাদের নীরবতার জন্য তাদেরও মূল্য দিতে হবে।’

বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না- উল্লেখ করে তুর্কি নেতা বলেন, তুরস্কসহ প্রায় তিন হাজার আইনজীবী গাজায় ইসরাইলের গণহত্যার বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন।

‘আমরা আশা করি, গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে (ইসরাইলের প্রধানমন্ত্রী) নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন,’ বলেন এরদোগান।

এর আগে এরদোগান তার ক্ষমতাসীন দলের বৈঠকে দেওয়া সাম্প্রতিক ভাষণে ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এরদোগান বলেন, ‘ইসরাইল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page