October 1, 2026, 7:49 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করতে আরো ১ লাখ ৭০ হাজার সেনা বাড়ালেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করতে শুক্রবার অতিরিক্ত ১ লাখ ৭০ হাজার সেনা বাড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে দেশটির সেনাবাহিনীতে মোট সেনা সদস্যের সংখ্যা দাঁড়াল ২২ লাখের বেশি। শনিবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ক্রেমলিনের ওয়েবসাইট অনুসারে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর ১৩ লাখ ২০ হাজার সেনাসহ ২২ লাখ ৯ হাজার ১৩০ কর্মকর্তার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন। স্বাক্ষর হওয়ার দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে, গত জানুয়ারি থেকে কার্যকর একটি ডিক্রিতে স্বাক্ষর করেন পুতিন, যেটিতে দেশটির সেনাবাহিনীতে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ সেনাসহ ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ কর্মকর্তা উল্লেখ ছিল। পূর্ববর্তী ডিক্রির তুলনায় এ ডিক্রিতে শুধু সেনা সংখ্যাই বেড়েছে ১ লাখ ৬৯ হাজার ৩৭২ জন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, দেশটির সেনাবাহিনীতে আনুমানিক ১ লাখ ৭০ হাজার সেনা বাড়ানো হলেও তাদের নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। দেশটিতে সেনা সদস্য বাড়ানোর জন্য ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ এবং ন্যাটোর সম্প্রসারণের উচ্চ হুমকিকে দায়ী করেছে রাশিয়া। তারা বলছে, তাদেরকে সশস্ত্র যুদ্ধে পাঠানোর ব্যবস্থা করা হয়নি। সশস্ত্র বাহিনীর বৃদ্ধিকে ন্যাটোর আক্রমণাত্মক কর্মকাণ্ডের উপযুক্ত প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page