August 13, 2026, 12:18 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের কাসসাম ব্রিগেডের বোমা হামলায় অন্তত ৬০ ইসরাইলি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস-এর সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের বোমা হামলায় অন্তত ৬০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড আজ এক বিবৃতিতে ওই খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে: আজ (রোববার) ভোর রাতে জাহরাদ্দিক এলাকার পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করে ব্রিগেডের সদস্যরা। তারপর হামাস সেনারা ওই ইসরাইলি সেনাদের তাঁবুর চারপাশে বোমা পুঁতে রাখে। বিবৃতিতে জানানো হয়েছে ভোর সাড়ে ৪টার দিকে ওইসব বোমা বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের অন্তত ৬০ সেনা নিহত হয়।

কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরও বলা হয়েছে: কাসসামের একজন যোদ্ধা ওই অভিযানে বেঁচে যাওয়া ইসরাইলি সেনাদের হত্যা করতে বিস্ফোরণস্থলে যায় এবং গুলিবর্ষণ করে মিশন শেষে তার অবস্থানে ফিরে আসে।

উল্লেখ্য, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরাইলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page