April 25, 2026, 10:45 am
শিরোনামঃ
ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় স্কুলের কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে ১ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরের দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জামাল মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাতে দিঘলকান্দি গ্রামের মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রবিউল ইসলাম, বিল্লাল হোসেন ও আকবর হোসেন। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, প্রিজাইডিং অফিসার কামাল হোসেন শিডিউল মোতাবেক ৩ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করেন। এ নির্বাচন ঘিরে কমিটির সভাপতি পদপ্রার্থী কাদের মোল্লা ও শাহীন আলম সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। সেই জেরে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দুপক্ষের সমর্থকরা প্রথমে তর্ক-বিতর্ক ও এক পর্যায়ে সংঘর্ষে জড়ান। তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহত হন জামাল মোল্লা। সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে ভোররাতে তিনি মারা যান।

দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার কামাল হোসেন জানান, দুপক্ষের হামলা ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। তবে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আজ রোববার সুষ্ঠুভাবে ভোট হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, নিহত জামাল মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page