May 10, 2026, 11:59 am
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৪ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

ভারতে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের তেলাঙ্গানা রাজ্যের মেডাক জেলায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তাদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক্স বার্তায় (সাবেক টুইটার) জানানো হয়, সোমবার (৪ ডিসেম্বর) সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানবাহিনী জানায়, বিমানটি হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন। তারা দুজনেই মারা গেছেন।

দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখছে ভারতীয় বিমানবাহিনী, তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।

Pilatus PC 7 Mk II বিমানটি একটি একক-ইঞ্জিন বিশিষ্ট বিমান। আইএএফ পাইলটরা এর মাধ্যমে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে।

 

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page