August 13, 2026, 1:07 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

হামাসের হামলায় ইসরাইলের এক অফিসার ও দুই সেনা সদস্য নিহত

নিহত তিন ইসরাইলি সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধকামী সংগঠন হামাসের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো তিন সেনা নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দখলদার বাহিনী। গাজায় স্থল হামলা শুরুর পর থেকে এই তিন সেনাসহ এ পর্যন্ত ইসরাইলের মোট ৭৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল সরকার। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি।

লেবাননের আল-মানার পত্রিকা জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলের নিহত সেনার সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। পত্রিকাটি বলছে, জনরোষ থেকে বাঁচার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার নিহত সেনার সংখ্যা প্রকাশ করতে চাইছে না বরং এ নিয়ে একবারেই মুখ বন্ধ করে রেখেছে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়।

শুধু তাই নয়, ইসরাইলের হাসাপতালে যে এক হাজারের বেশি আহত সেনা চিকিৎসা নিচ্ছে সে বিষয়েও হাসপাতালগুলোকে কোনো ধরনের তথ্য প্রকাশ না করার জন্য সতর্ক করা হয়েছে।

এদিকে, গতকাল গাজায় নিহত তিন সেনার পরিচয় দিয়েছে টাইমস অব ইসরাইল। তারা হলেন ক্যাপ্টেন এইতান ফিশ, সার্জেন্ট ইয়াকির ইয়েদিয়া এবং স্টাফ সার্জেন্ট তুভাল ইয়াকোভ। গতকাল হামাসের হামলায় ইসরাইলের চার সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে টাইমস অব ইসরাইল।

এর আগে শনিবার ইসরাইল সরকারের অনুমতি নিয়ে গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামির নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ৭ অক্টোবর হামাসের অভিযানের সময় এই কর্নেল মারা যান এবং তার মৃতদেহ গাজায় হামাসের হাতেই রয়েছে।

হতাহত সেনাদের কথা গোপন করার প্রেক্ষাপটে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “আপনারা নিজেদের সেনা গুণে রাখবেন।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page