October 1, 2026, 5:13 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরো কঠোর হামলা হবে : আন-নুজাবা প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরাকের মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলন হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর ইরাকে এই সংগঠনের ঘাঁটিতে হামলা চালানোর জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। ওই হামলায় আন-নুজাবার পাঁচ যোদ্ধা নিহত হন।

ইরাক সরকারের অধীনে থাকা পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র অঙ্গ সংগঠন হিসেবে আন-নুজাবা ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

সংগঠনটির শীর্ষ নেতা শেখ আকরাম আল-কা’বি গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে ইরাকে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থে আরো কঠোর আঘাত হানা হবে। তিনি বলেন, ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন স্বার্থে আঘাত হানা অব্যাহত রাখবে।

এর আগে রোববার ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলায় জড়িত একটি আস্তানায় হামলা চালিয়েছে।  ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে চালানো ওই হামলায় আন-নুজাবার পাঁচ সদস্য নিহত হন।

ইরাকের প্রতিরোধ আন্দোলন রোববার জানায়, তারা পশ্চিম ইরাকের আইনাল আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ার আল-খাজরা গ্রামে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলার কাজে ড্রোন ব্যবহার করেছে।

মার্কিন সমর্থন নিয়ে অবরুদ্ধ গাজার উপত্যকার ওপর ইসরাইলি সেনারা ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকে গত প্রায় দু’মাসে ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা অবস্থানে অসংখ্য হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো।

ইসরাইলকে গাজা আগ্রাসন বন্ধ করতে চাপ দিতে মার্কিন সরকারকে বাধ্য করার জন্য ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো। সেইসঙ্গে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং লেবাননের হিজবুল্লাহও গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে এগিয়ে এসেছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page