October 1, 2026, 5:14 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের : ইরানের সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নির্দয় গণহত্যার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুররহীম মুসাভি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞে জড়িত ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হবে এই অপরাধের ন্যূনতম শাস্তি।

জেনারেল মুসাভি গতকাল (সোমবার) রাজধানী তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, আল-আকসা তুফান অভিযান এবং গাজাবাসীর প্রবল প্রতিরোধের ঘটনায় ইহুদিবাদী ইসরাইল ও তার পশ্চিমা দোসরদের মানবাধিকারের কথিত মুখোশ খুলে গেছে।

ইরানের সেনাপ্রধান বলেন, গাজা হচ্ছে প্রতিরোধের শহর এবং অটল-অবিচলতার প্রতীক। ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে ইসরাইলের শোচনীয় পরাজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জেনারেল মুসাভি বলেন, ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর বিগত ৭৫ বছরে এত বড় কোনো অভিযান ফিলিস্তিনিরা চালাতে পারেনি।

ইরানের প্রধান সেনা কমান্ডার বলেন, মার্কিনীরা ইসরাইলে উপস্থিত থেকে গাজা উপত্যকার ওপর গণহত্যার দিক-নির্দেশনা দিচ্ছে। কাজেই গাজায় চালানো অপরাধযজ্ঞের জন্য আমেরিকা ও ইসরাইলি নেতাদের সমানভাবে বিচার করতে হবে। তিনি বলেন, গোটা বিশ্ব নিন্দা জানানো সত্ত্বেও আমেরিকা ও ইসরাইল তাদের ইতিহাসের কালো অধ্যায়ে একের পর এক পৃষ্ঠা সংযোজন করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ যুদ্ধ যত দীর্ঘায়িত হোক না কেন তাতে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page