October 2, 2026, 7:01 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভারতের বেঙ্গালুরুতে বিরিয়ানিতে মাংস না পেয়ে রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা দাযের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিরিয়ানি খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজকাল অলিগলি সবখানে বিরিয়ানির দোকান চোখেও পড়ে যথেষ্ট। সাধারণ দোকানে ১৫০-২০০ টাকায় মেলে সুস্বাদু এই খাবার। কিন্তু সেই বিরিয়ানির মধ্যে যদি মাংসই না থাকে, তাহলে সমস্যা তো হবেই। সম্প্রতি তেমনই এক সমস্যায় পড়ে রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি।

ঘটনাটি ভারতের বেঙ্গালুরু শহরের। গত ২ এপ্রিল নাগারাভাবি এলাকার বাসিন্দা কৃষ্ণাপ্পার বাড়িতে রান্নার গ্যাস ছিল না। এ কারণে স্বামী-স্ত্রী মিলে পাশের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন বিরিয়ানি কিনতে। এক প্লেট বিরিয়ানি ১৫০ রুপি। রেস্তোরাঁয় না খেয়ে খাবারটি প্যাকেটে করে বাড়ি নিয়ে আসেন তারা। ইচ্ছা ছিল ঘরে বসে মজা করে বিরিয়ানি খাবেন।

কিন্তু প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ! বিরিয়ানি রয়েছে ঠিকই, কিন্তু মাংস কই! তন্নতন্ন করে খুঁজেও এক টুকরো মাংস পাননি তাঁরা। বাধ্য হয়েই ওই রেস্তোরাঁয় ফোন করেন ব্যক্তি। ওপার থেকে সব শুনে মাংস পাঠানোর আশ্বাসও দেন রেস্তোরাঁর প্রতিনিধি। তাদের দাবি ছিল, ভুলবশত এমনটি হয়েছে।

অভিযোগকারীর দাবি, রেস্তোরাঁর পক্ষ থেকে তাকে বলা হয়, ৩০ মিনিটের মধ্যেই মাংসসহ বিরিয়ানি পাঠানো হবে। কিন্তু দুই ঘণ্টা কেটে গেলেও কেউ আসেনি।

ওদিকে খিদেয় পেট চোঁ চোঁ করছে। তাই আর অপেক্ষা করতে না পেরে মাংসবিহীন বিরিয়ানি দিয়েই রাতের খাবার সারেন দম্পতি।

এরপর রেস্তোরাঁয় আবারও ফোন করেন কৃষ্ণাপ্পা। কিন্তু কেউ সাড়া দেয়নি। গত ২৮ এপ্রিল এ নিয়ে একটি আইনি নোটিশও পাঠান। কিন্তু তারও জবাব দেননি রেস্তোরাঁর মালিক।

এরপর ওই ব্যক্তি অভিযোগ জানান জেলার ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে। সেখানে দাবি করেন, ক্ষতিপূরণ হিসেবে তাকে ৩০ হাজার রুপি দিতে হবে।

পরে ভোক্তা আদালতের শুনানিতে ওই ব্যক্তির পক্ষে রায় দেন বিচারক। তিনি ওই রেস্তোরাঁকে এক হাজার রুপি ক্ষতিপূরণ এবং তার সঙ্গে বিরিয়ানির দাম ১৫০ রুপি ফেরত দিতে নির্দেশ দেন। আদালতের এই নির্দেশ মেনে নিতে বাধ্য হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page