May 30, 2026, 4:41 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে বিক্রি করায় শিক্ষক বরখাস্ত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে ইমাম হোসেন টুটুল নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অভিন্ন ওই প্রশ্নপত্রে উপজেলার ৩ নম্বর ক্লাস্টারের ২৬টি বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (৪ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদারের সই করা এক অফিস আদেশে অভিযুক্ত ইমাম হোসেন টুটুলকে বরখাস্ত করার বিষয়টি জানানো হয়।

তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ১১ নম্বর দক্ষিণ বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রিনা বেগম ও কুমকুম বেগম নামে দুই অভিভাবকের অভিযোগ, গত ২৩ নভেম্বর দুপুরে চারুকারু পরীক্ষা শেষে ওই শিক্ষক ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তার ফোন নম্বর ধরিয়ে দেন এবং অভিভাবকদের ওই নম্বরে যোগাযোগ করতে বলেন।

আমরা কয়েকজন অভিভাবক ফোন করলে ইমাম হোসেন ৫০০ থেকে ১ হাজার টাকার বিনিময়ে পরীক্ষার আগে গণিত প্রশ্নপত্র পাওয়া যাবে বলে প্রস্তাব দেন।

অভিভাবকদের ভাষ্য, আমরা টাকা দিলে পরীক্ষার আগের দিন (২৫ নভেম্বর) সন্ধ্যায় গণিত প্রশ্নপত্র সরবরাহ করেন তিনি। কিন্তু এ সংক্রান্ত কয়েকটি কলরেকর্ড টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান শেখ ও গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দিই আমরা।

টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান শেখ বলেন, আমরা ২৫ নভেম্বর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানাই। রাতেই ইউএনও এবং জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির গণিত বিষয়ে প্রশ্ন পরিবর্তন করা হয় বলে আমরা জানতে পারি।

টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ২৬ নভেম্বর নতুন প্রশ্নপত্রে ৩ নম্বর ক্লাস্টারের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষা নেওয়া হয়।

অভিযুক্ত ইমাম হোসেন টুটুলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page