November 28, 2026, 10:26 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বহু ইসরাইলি সেনাকে হত্যা করেছে হামাস ও ইসলামি জিহাদ ; সংখ্যা গোপন করছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বহু ইসরাইলি সেনাকে হত্যা করেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগ্রেড দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটিমাত্র হামলায় ১০ ইসরাইলি সেনাকে হত্যা করার কথা ঘোষণা করেছে। এছাড়া আরো বেশ কয়েকটি হামলায় আরো বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

তবে ইহুদিবাদী ইসরাইল গতকাল (মঙ্গলবার) তাদের সাত সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান জেনারেল ইয়ারোন ফিংকেলম্যান বলেছেন, গাজায় গত দুই মাসের মধ্যে মঙ্গলবার সবচেয়ে তীব্র সংঘর্ষ হয়েছে।

ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড বলেছে, মঙ্গলবার সকাল থেকে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি সন্ত্রাসী সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র খান ইউনিস শহরে তারা ১০ ইসরাইলি সেনাকে হত্যা ও ২৪টি ইসরাইলি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছেন।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত দু’দিন ধরে খান ইউনিসে ব্যাপকভাবে ট্যাংক মোতায়েন করেছে।

কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে অবস্থান গ্রহণকারী সকল ইসরাইলি সেনাকে হত্যা করেছেন। বিবৃতিতে বলা হয়, জনমানব শূন্য ভবনটিতে আগে থেকে বিস্ফোরক বসানো ছিল। দখলদার সেনারা সেখানে প্রবেশ করা মাত্র বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধ্বংস করে দেয়া হয়।

এদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, তাদের যোদ্ধারা মঙ্গলবার শত্রু  সেনাদের বহু ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছেন। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, খান ইউনিস শহরের পূর্ব অংশে, গাজা সিটিতে এবং আল-কারারা শহরে আল-কুদস যোদ্ধারা ইসরাইলি সন্ত্রাসী সেনাদের অগ্রাভিযান রুখে দিয়েছেন। যোদ্ধাদের হামলায় ‘শত্রু সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইহুদিবাদী ইসরাইলি রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামরিক কর্মকর্তারা গাজায় ব্যাপক সামরিক অর্জনের দাবি করলেও হামাস নেতাদের বক্তব্য মনে হচ্ছে, তাদের খুব কমই ক্ষতি করতে পেরেছে ইসরাইলি সন্ত্রাসী সেনারা।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page