October 1, 2026, 4:26 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার অবস্থায় নেই : রাশিয়া

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ক্রেমলিনের মুখপাত্র আবারও বলেছেন কিয়েভের সঙ্গে চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানে প্রস্তুত রয়েছে মস্কো। দিমিত্রি পেসকভ বলেন: রাশিয়া কখনোই কূটনৈতিক পন্থাকে নাকচ করে নি বরং কিয়ভই ২০২২ সালের বসন্তে আলোচনার টেবিল ত্যাগ করেছে।

মস্কো বারবার বলেছে কিয়েভের সঙ্গে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু কিয়েভই বহুবার মস্কোর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শরতে একটি আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশবলে ক্রেমলিনের বর্তমান নেতৃত্বের সঙ্গে যে-কোনো ধরনের আলোচনাকে নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা লরি জনসন বলেছেন এই মুহূর্তে আমেরিকা কিংবা ব্রিটেন ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরবরাহ করার মতো অবস্থায় নেই। সুতরাং ইউক্রেনের সামরিক পরাজয় এখন আর অপ্রত্যাশিত নয়।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা নাম উল্লেখ না করার শর্তে বলেছেন: আমাদের বাজেট শেষ হবার পথে রয়েছে। চলতি ডিসেম্বর মাসের পর বাজেট শূন্য হয়ে যাবে বলে তিনি জানান। ইউক্রেনিয় নিউজ সাইট স্টারনাও জানিয়েছে, সেদেশের ৪৪ শতাংশ জনগণ মনে করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে সরকারের উচিত আলোচনার টেবিলে বসা। তবে প্রায় অর্ধেকের মতো জনগণ মনে করে কিয়েভের উচিত আলোচনা না করে যুদ্ধ অব্যাহত রাখা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page