June 15, 2026, 4:56 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যৌথভাবে একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান ও রাশিয়ার গুরুত্বপূর্ণ চুক্তি সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া যৌথভাবে একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দেশ দুটি গতকাল (মঙ্গলবার) একটি যৌথ সমঝোতায় স্বাক্ষর করেছে।

চুক্তিতে সই করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমি আব্দুল্লাহিয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর আগে তারা দুজন একটি বৈঠকে মিলিত হন।

চুক্তিতে সই করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, একতরফা নিবর্তনমূলক পদক্ষেপের নেতিবাচক ফলাফল মোকাবেলা এবং এর ক্ষতি কাটিয়ে ওঠার ব্যবস্থা করা হবে এই চুক্তির অন্যতম লক্ষ্য।  আমেরিকা ও তার মিত্ররা যেসব অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে সেগুলোর প্রভাব এড়ানোর ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন ল্যাভরভ।

ইরান এবং রাশিয়া এরইমধ্যে তাদের অর্থনীতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমানোর জন্য নানা রকমের চেষ্টা চালাচ্ছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা এবং তার মিত্ররা মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ২০১৮ সালে আমেরিকা ইরানের ওপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটির তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দেয়। এক্ষেত্রে দুই দেশই মার্কিন একতরফা নিষেধাজ্ঞার শিকার এবং এইসব নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য মস্কো ও তেহরান সর্বশেষ এই চুক্তি করল।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page