August 13, 2026, 2:14 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালানো চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীদের ভিসা দেবে না। গাজা যুদ্ধ চলাকালে পশ্চিম তীরে সহিংসতার লাগাম টেনে ধরতে এমন জোরালো পদক্ষেপ গ্রহণ করা হলো। খবর এএফপি’র।
গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে ইসরাইল বাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এ ধরনের লড়াই চলাকালে ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে এর আগে কখনো এমন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিক থেকে এটি ইসরাইলের বিরুদ্ধে ওয়াশিংটনের একটি নজিরবিহীন পদক্ষেপ। বেসামরিক নাগরিক সুরক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের এ মিত্র দেশের জন্য একটি বড় ধাক্কা। তবে তিনি ইসরাইলের প্রতি তার জোরালো সমর্থনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ‘পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা নষ্ট করার সাথে জড়িতদের বা যারা সেখানের বেসামরিক নাগরিকদের একেবারে মৌলিক পরিষেবা পেতে বাধা দেবে তাদের কাউকে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না।
ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ‘পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলাকারী চরমপন্থী বসতি স্থাপনকারীদের জবাবদিহি করতে আমরা ইসরাইলি সরকারকে আরো কিছু করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।’
ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন বারবার বলেছেন যে এ ধরনের হামলা একেবারে অগ্রহণযোগ্য।’
তিনি বলেন, ‘পশ্চিম তীরে অস্থিতিশীলতা ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণ উভয়েরই ক্ষতি করে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলে দেয়। এ জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page