August 13, 2026, 3:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

১০০ দিন পরও গাজায় কোনো লক্ষ্যই হাসিল করতে পারবে না ইসরাইল : হিজবুল্লাহ

হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেইখ নাবিল কাউক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা নাবিল কাউক বলেছেন, একশ’ দিন যুদ্ধ করার পরও গাজায় কোনো লক্ষ্যই হাসিল করতে পারবে না ইসরাইল।

হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের এই সদস্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের চলমান যুদ্ধ প্রসঙ্গে আরও বলেন, ইসরাইল দুই মাসে গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তিনি আরও বলেন, গাজা একা নয়। প্রতিরোধ সংগ্রামীরা গাজাকে একা ছেড়ে দেবে না। এ প্রসঙ্গে তিনি গাজার সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সাগরে প্রতিরোধ এবং ইরাক থেকে মার্কিন স্বার্থে আঘাত হানার কথা তুলে ধরেন।

হিজবুল্লাহ নেতা বলেন, লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা গাজার সমর্থনে প্রথম থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হিজবুল্লাহ এক চোখ নিবদ্ধ রেখেছে দক্ষিণ লেবাননে আরেক চোখ গাজায়।

তিনি আরও বলেন, হিজবুল্লাহ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে এবং গাজায় আগ্রাসনের অর্থ হচ্ছে লেবাননে আগ্রাসন চালানো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page